৯ নভেম্বর ২০২৬, ২৩:৪০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

‘বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই’

সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে

চট্টগ্রাম: জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমরা বিশ্বের বাজারে বাংলাদেশের মাছকে সুস্বাদু মাছ হিসেবে পরিচিত করাতে চাই। এটি করতে পারলে শুধু মৎস্যজীবীদের নয়, দেশের অর্থনীতিরও পরিবর্তন হবে। বাংলাদেশের নদী ও সমুদ্রে বি ভিন্ন প্রজাতির সুস্বাদু মাছ পাওয়া যায়। এসব মাছের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে।এ সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মাছের গুণগত মান নিশ্চিত করা, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও মৎস্যজীবীদের দক্ষতা বাড়ানোর বিকল্প নেই।

সোমবার (৯ নভেম্বর) চট্টগ্রামে মৎস্যজীবীদের এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মানুষের খাদ্যাভ্যাস ও রুচি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। নতুন প্রজন্মের পছন্দও আগের প্রজন্মের চেয়ে আলাদা। তাই দেশে ও বিদেশে কোন প্রজাতির মাছের চাহিদা বেশি, তা বিবেচনায় নিয়ে উৎপাদন পরিকল্পনা করতে হবে। শুধু উৎপাদন বাড়ালেই হবে না, মাছের স্বাদ ও গুণগত মানও নিশ্চিত করতে হবে।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর