10 November 2026, 06:16 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

এলপিজি ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ৬৮ বিধিতে আলোচনা চায় বিরোধীদল

Source: Sarabangla / Politics

সংবাদ থেকে

ঢাকা: এলপিজিসহ অন্যান্য জ্বালানি পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, কোনো ধরনের গণশুনানি বা আইনানুগ প্রক্রিয়া ছাড়াই দাম নির্ধারণ এবং বাজার নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে জাতীয় সংসদে একটি জরুরি আলোচনার নোটিশ দিয়েছে বিরোধী দল। জাতীয় সংসদ সচিবালয়ে পাঁচজন সদস্যের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দলের পক্ষ থেকে জনগুরুত্বসম্পন্ন এই নোটিশ দিয়ে কার্যপ্রণালি বিধির ৬৮ বিধিতে আলোচনার দাবি জানানো হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে এই নোটিশটি পেশ করা হয়। অধিবেশনটিতে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

নোটিশে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে দফায় দফায় এলপিজি সিলিন্ডারের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় নিম্ন ও মধ্যবিত্তসহ দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর মারাত্মক অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে। কোনো ধরনের গণশুনানি ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত না নিয়েই এই মূল্য পুনর্নির্ধারণ করা হচ্ছে বলে কড়া সমালোচনা করে বিরোধী দল।

Original report: Sarabangla

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending