৪৮ ঘণ্টার মধ্যে বিপ্লব ও সংহতি দিবসের পোস্টার অপসারণের নির্দেশ যুবদলের
Source: Sarabangla / Politics

সংবাদ থেকে
ঢাকা: ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিভিন্ন স্থানে সাঁটানো ব্যানার, পোস্টার ও ফেস্টুন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ দায়িত্বে অপসারণের কঠোর নির্দেশ দিয়েছে জাতীয়তাবাদী যুবদল।
সংগঠনটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন যৌথভাবে এই জরুরি নির্দেশনা দেন।
সোমবার (৯ নভেম্বর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দফতরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
Original report: Sarabangla
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗