শ্রমিকদের চিকিৎসায় ১০০ শয্যার ৬টি হাসপাতাল হচ্ছে : প্রধানমন্ত্রী

সংবাদ থেকে
প্রবাহ রিপোর্ট ঃ দেশের শ্রমজীবী মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রধান প্রধান শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে অনির্ধারিত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিএনপি দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের পয়েন্ট অব অর্ডারে করা প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শ্রমিকদের, শ্রমজীবী মানুষের সুচিকিৎসার সুবিধার জন্য সরকার ১০০ শয্যার করে মোট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।
প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার এবং চট্টগ্রামে এই ছয়টি জায়গায় হাসপাতাল তৈরি করা হবে। যা শুধুমাত্র আমাদের শ্রমিক ভাইদেরকেই চিকিৎসাসেবা প্রদান করবে। এগুলো আমরা এমনভাবেই নামকরণ করব যে, শ্রমিকদের জন্যই এই হাসপাতালগুলো নির্দিষ্ট থাকবে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗