৯ নভেম্বর ২০২৬, ২৩:৫৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

সূত্র: Daily Probaha / বাংলাদেশ

সংবাদ থেকে

কুষ্টিয়া প্রতিনিধি ঃ কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় প্রকাশ্য দিবালোকে বাসার সামনে কিশোর গ্যাং সদস্যের উপর্যুপরি ছুরিকাঘাতে ১০ শ্রেণির এক ছাত্রী গুরুতর আহত হয়েছে। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হাতসহ শরীরের অন্তত ছয় স্থানে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত জাকিয়া সুলতানা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জাকারিয়া হোসেনের মেয়ে ও কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা ওষুধ কোম্পানিতে চাকরি করার সুবাদে পরিবার নিয়ে কুষ্টিয়া শহরের থানাপাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন।

এ ঘটনায় অভিযুক্ত ইমন কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। স্থানীয় সানআপ স্কুলে দশম শ্রেণির শিক্ষার্থী। স্কুলছাত্রীর বাবা জাকারিয়া হোসেনের অভিযোগ, বখাটে যুবক ইমন বেশকিছু দিন ধরে মেয়েকে স্কুলে যাতায়াতের পথে পথরোধ করে উত্ত্যক্ত করতো।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

একই ঘটনা

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর