10 November 2026, 00:05 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

ইসরাইলের নতুন সরকারে নেতানিয়াহুকে রাখতে চান আইজেনকোট

Source: Daily Probaha / International

সংবাদ থেকে

প্রবাহ রিপোর্ট ঃ ইসরাইলের নতুন সরকার গঠনের দায়িত্বে মনোনীত হওয়ার পর দেশটির বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোট জানিয়েছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার জোটের নেতাদের সঙ্গে নিয়ে কাজ করতে তার কোনো আপত্তি নেই। রোববার (৮ নভেম্বর) জেরুজালেমে প্রেসিডেন্ট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় সাবেক এই সেনাপ্রধান বলেন, নেতানিয়াহুর ‘লিকুদ’ পার্টি এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের ‘রিলিজিয়াস জায়োনিস্ট পার্টি’ যদি সততার সঙ্গে জাতীয় ঐক্যে বিশ্বাস করে, তবে তার নেতৃত্বে সরকার গঠনে তাদের যুক্ত হওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকা উচিত নয়।

প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ আনুষ্ঠানিকভাবে আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব প্রদান করেন। সরকার গঠনের জন্য তাকে ছয় সপ্তাহ সময় দেওয়া হয়েছে। দায়িত্ব পেয়ে আইজেনকোট প্রতিশ্রুতি দেন, তিনি দেশের সব শ্রেণির নাগরিকের প্রতিনিধিত্ব করবেন এবং একটি কার্যকর প্রশাসন উপহার দেবেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রেসিডেন্ট হারজোগ উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনের পর বৈশ্বিক রাজনীতিতে যে পরিবর্তন এসেছে, তার বিপরীতে ইসরাইলের জন্য একটি শক্তিশালী ও স্থিতিশীল সরকার গঠন এখন অত্যন্ত জরুরি।

Original report: Daily Probaha

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending