মধ্যরাতে গুলশানে কী ঘটল পরীমনির সঙ্গে

সংবাদ থেকে
প্রবাহ রিপোর্ট ঃ রাজধানীর গুলশানে একটি অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় নিজের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেছেন বির্তকিত চিত্রনায়িকা পরীমনি। তার দাবি, অনুষ্ঠানস্থলে ভাঙচুরের পাশাপাশি উপস্থিত শিল্পীদেরও হেনস্তার শিকার হতে হয়েছে।
এ ঘটনায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে ফেসবুক লাইভে এসে এসব অভিযোগ করেন পরীমনি। গুলশানের শুটিং ক্লাবে পাঁচ দিন ধরে চলা একটি অনুষ্ঠানের শেষ দিন ছিল রোববার। পরীমনি জানান, অনুষ্ঠানে তার পরিবেশনার নির্ধারিত সময়ে মঞ্চে উঠতে পারেননি।
তবে দর্শকরা পুরো অনুষ্ঠান উপভোগ করেছেন। অনুষ্ঠান শেষ হওয়ার পর একজন ব্যক্তি আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলতে শুরু করেন। ঘটনাটিকে পরিকল্পিত বলেও দাবি করেন তিনি। ফেসবুক লাইভে পরীমনি বলেন, ‘পুরো প্রোগ্রাম শেষ হওয়ার পরে একজন আওয়াজ তুললো।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗