চাঁদাবাজদের কাছে জিম্মি খুলনার স্বাস্থ্যসেবা : রাস্তায় নামছেন চিকিৎসকরা

সংবাদ থেকে
# ৭ দিনের আল্টিমেটাম চিকিৎসকদের : পরে কর্মবিরতির হুঁশিয়ারি #:
কামরুল হোসেন মনি ঃ খুলনায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশের ডাক দিয়েছেন চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় নগরীর সাত রাস্তা মোড়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) খুলনা শাখার সামনে এ কর্মসূচি পালিত হবে। সমাবেশ থেকে পুলিশ-প্রশাসনকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হবে। এর মধ্যে দৃশ্যমান উন্নতি না হলে সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান এবং পরবর্তী সময়ে কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।
এদিকে নগরীতে একের পর এক চিকিৎসাপ্রতিষ্ঠানে হামলা ও চাঁদাবাজির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সর্বশেষ গত ৭ নভেম্বর খানজাহান আলী রোডের নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে দুর্বৃত্তরা। ঘটনার পর প্রতিষ্ঠানটি বন্ধ করে দিয়েছেন কর্তৃপক্ষ। এর আগে সন্ধানী ক্লিনিক, আব্দুল্লাহ প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টার এবং চয়নিকা ফার্মেসিতে হামলা, চাঁদা দাবি ও হুমকির অভিযোগ ওঠে। এসব ঘটনায় ভুক্তভোগীদের অনেকে নিরাপত্তাহীনতায় থানায় লিখিত অভিযোগ বা মামলা করতেও সাহস পাচ্ছেন না।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



