10 November 2026, 05:35 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

দেশে এক মাসে গণপিটুনিতে নিহত ৩২ : আহত ৫৪

Source: Daily Probaha / Bangladesh

সংবাদ থেকে

প্রবাহ রিপোর্ট : দেশে গণপিটুনির ঘটনা ও প্রাণহানির সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। গত অক্টোবর মাসে সারা দেশে অন্তত ৬৪টি গণপিটুনির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩২ জন এবং আহত হয়েছেন আরও ৫৪ জন। সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবরে গণপিটুনিতে নিহতের সংখ্যা বেড়েছে ৩৯ দশমিক ১৩ শতাংশ।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) অক্টোবর মাসের পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী, গত সেপ্টেম্বরে গণপিটুনিতে নিহত হয়েছিলেন ২৩ জন। এক মাসের ব্যবধানে অক্টোবরে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। অর্থাৎ সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে গণপিটুনিতে প্রাণহানি ঘটেছে ৯ জন বেশি। তবে একই সময়ে গণপিটুনিতে আহতের সংখ্যা কিছুটা কমেছে। সেপ্টেম্বরে এ ধরনের ঘটনায় আহত হয়েছিলেন ৭৪ জন। অক্টোবরে আহতের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫৪ জনে। অর্থাৎ আহতের সংখ্যা কমলেও প্রাণহানির সংখ্যা বেড়েছে।

Original report: Daily Probaha

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending