১০ নভেম্বর ২০২৬, ০০:২২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

গফরগাঁওয়ে ১২ দফা দাবীতে রিকশা শ্রমিকদের সমাবেশ ও স্মারকলিপি পেশ

সূত্র: Dhaka News24 / বাংলাদেশ

সংবাদ থেকে

গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধিঃময়মনসিংহের গফরগাঁওয়ে রিকশা শ্রমিকদের ১২ দফা দাবী বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসের সামনে রিকশা-ভ্যান ইজিবাইক শ্রমিক ইউননিয়ন সমাবেশ করে।পরে ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেন।সংগঠনের সংগঠক মাসুদ মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রিকশা শ্রমিক মো.রুবেল মিয়া,মো. কাজল মিয়া ও রুবেল।সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ইউনিয়ন ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট সাইফুস সালেহীন। উপস্হিত ছিলেন শ্রম মন্ত্রণালয়ের অবসর প্রাপ্ত কর্মকর্তা,বিশিষ্ট চিত্র শিল্পী লুৎফর রহমান আরজু।

বক্তারা ব্যাটারী চালিত রিকশাকে গণপরিবহন ঘোষণা করে সারা দেশের জন্য অভিন্ন নীতিমালা, বিআরটিএ কর্তৃক নিবন্ধন,যৌক্তিক রুট পারমিট প্রদান,চার্জিং স্টেশন স্হাপন ও গফরগাঁওয়ে নির্ধারিত স্ট্যান্ড স্হাপনের দাবী জানান।

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর