মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা

সংবাদ থেকে
মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁদপুর নতুন বাজার পৌর সুপার মার্কেটের ৪র্থ তলায় ৯ নভেম্বর বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলমগীর হোসেন দুলালের পরিচালনায় ও শ্যমাপদ ষোষ ভুলুর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন- কেন্দ্রিয় ভাষাণী পরিষদের সাধারণ সম্পাদক ডা.হারুন অর রশিদ, সদস্য তাহেরা বেগম জলি ও অনুপ কুন্ডু ।
উপস্থিত ব্যাক্তিবর্গের মধ্যে উম্মুক্ত আলোচনায় অংশ নেন – সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রফিকুল ইসলাম , এ্যাড. বিধূভূষণ পলাশ ও গণমাধ্যম ব্যাক্তি আবদুল গনি । বক্তাগণ ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক ও সংগ্রামী জীবন নিয়ে আলোচনা করেন।
আলোচনা সভায় বক্তাগণ বলেন , ‘‘ মাওলানা আবদুল হামিদ খান ভাসানী যিনি ‘মজলুম জননেতা’ ও ‘ মাওলানা ভাষানী ’ নামে সমধিক পরিচিত ছিলেন। ব্রিটিশ ভারত,পাকিস্তান ও বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রভাবশালী ও আইকনিক নেতা ছিলেন । তিনি মজলুম জননেতা, শোষিত ও বঞ্চিত মানুষের নেতা এবং ইসলামিক সমাজতান্ত্রিক ভাবধারার জননেতা ছিলেন। তিনি আসাম ও বাংলায় কৃষক আন্দোলন এবং খিলাফত আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। দেওবন্দ মাদরাসায়ও তিনি পড়াশোনা করেছেন বরে তাঁকে মাওলানা বলে ডাকত।’’
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗