১০ নভেম্বর ২০২৬, ০২:৪০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

বানিয়াচঙ্গে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

সূত্র: Habiganj Express / খেলা

সংবাদ থেকে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে রাত্রিকালীন মিনি ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাকিব মিয়া (২২) নামের এক উদীয়মান ফুটবল খেলোয়াড় নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। গত রোববার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে বানিয়াচং উপজেলার ৭ নম্বর বড়ইউড়ি ইউনিয়নের বক্তারপুর হাইস্কুল মাঠে এই বর্বরোচিত সংঘর্ষের ঘটনাটি ঘটে। নিহত রাকিব মিয়া বড়ইউড়ি ইউনিয়নের কদুপুর গ্রামের (সারংবাড়ি) হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বক্তারপুর হাইস্কুল মাঠে বেশ কিছুদিন ধরে রাত্রিকালীন মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা আসছিল স্থানীয় যুবসমাজ। প্রতিদিন সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত চলত এই খেলা। গত রোববার রাতে টুর্নামেন্টের নির্ধারিত ম্যাচে বেতকান্দি ও বক্তারপুর গ্রামের মধ্যকার খেলা চলছিল। ম্যাচ চলাকালীন সময়ে খেলার মাঠে দুই খেলোয়াড়ের মধ্যে আকস্মিক কথা-কাটাকাটি ও তর্কবিতর্ক হয়। এরই জেরে মাঠের বাইরে থাকা দুই দলের সমর্থকদের মধ্যেও চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তা মাঠের ভেতর ও বাইরে দুই পক্ষের মধ্যে একটি রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সময় প্রতিপক্ষের ধারালো ছুরির আঘাতে বুক ও শরীরে গুরুতর জখম হয়ে মাঠেই লুটিয়ে পড়েন খেলোয়াড় রাকিব মিয়া। এ সময় তাকে বাঁচাতে গিয়ে আরও অন্তত ১০ জন আহত হন। গুরুতর রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় রাকিব মিয়াকে উদ্ধার করে দ্রুত সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার ভোরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে টুর্নামেন্টের মাঠে খেলা দেখতে এসে অকালেই এক টগবগে তরুণের এমন নৃশংস মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে কদুপুরসহ পুরো গ্রামে গভীর শোকের ছায়া নেমে আসে। নিহতের পরিবারে চলছে মাতম। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর