10 October 2026, 18:29 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDhakaDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinionEditorialFact CheckGood NewsGeneral

নেমেসিস

Source: Suprobhat Bangladesh / Bangladesh

সংবাদ থেকে

মানুষের অপরাধের কি কোনো শেষ পরিণতি নেই? অন্যায়, লোভ ও ক্ষমতার যে হিসাব মানুষ নিজের মতো করে মেলাতে চায়, সময় কি শেষ পর্যন্ত তার অন্য কোনো হিসাব দাঁড় করায় না? ন্যায়বিচার কখনো কখনো মানুষের নিজের তৈরি নিয়তির মধ্য দিয়েই ফিরে আসে। সেই অনিবার্য প্রত্যাবর্তনের নামই যেন ‘নেমেসিস’।

নুরুল মোমেনের কালজয়ী নাটক *নেমেসিস* সেই প্রশ্নকেই নতুন মঞ্চভাষায় সামনে নিয়ে এসেছে ফেইম। ৪ অক্টোবর ২০২৬ থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রামে মঞ্চস্থ এই প্রযোজনায় পরিকল্পনা, নির্দেশনা ও একক অভিনয়ে ছিলেন মুবিদুর রহমান সুজাত। প্রযোজনা উপদেষ্টা অসীম দাশ।

ফেইমের পরিচিত জাঁকজমকপূর্ণ মঞ্চসজ্জা, আলো ও শব্দের বিপরীতে *নেমেসিস*-এ সুজাত বেছে নিয়েছেন একেবারেই সংযত মঞ্চভাষা। অল্প সেট, সীমিত প্রপস, পরিমিত আলো ও প্রয়োজনমাফিক শব্দের এই সরলতা কোনো শূন্যতা তৈরি না করে নাটকের অন্তর্গত অন্ধকারকে আরও দৃশ্যমান করেছে। বাহ্যিক চাকচিক্য সরিয়ে চরিত্রের মনস্তত্ত্বকে সামনে আনার এই প্রয়াসই নির্দেশক সুজাতকে করেছে স্বতন্ত্র।

Original report: Suprobhat Bangladesh

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending