মনোস্পুল বাংলাদেশের লভ্যাংশ ঘোষণা
সূত্র: Arthosuchak / শেয়ারবাজার

সংবাদ থেকে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মনোস্পুল বাংলাদেশ পিএলসি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ১০ শতাংশ স্টক লভ্যাংশ সব শেয়ারহোল্ডার এবং ১০ শতাংশ নগদ লভ্যাংশ শুধু সাধারণ শেয়ারহোল্ডাররা পাবেন।
সোমবার (৯ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র অনুসারে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ২৯ পয়সা । আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ৩ টাকা ২৭ পয়সা।
মূল প্রতিবেদন: Arthosuchak
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

