১০ নভেম্বর ২০২৬, ১১:০১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

রাগিব আলীকে নিয়ে মৃ ত্যু র খবর গুজোব: তিনি সুস্থ

সূত্র: Moulvibazar24 / বাংলাদেশ

সংবাদ থেকে

​দৈনিক সিলেটের ডাক-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি, প্রখ্যাত শিল্পপতি ও দানবীর ড. রাগিব আলী সম্পূর্ণ সুস্থ আছেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম বা অননুমোদিত কিছু সূত্রে ছড়িয়ে পড়া মৃত্যুর খবর বা গুরুতর অসুস্থতার তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া (ফেক নিউজ)।

​পারিবারিক সূত্র ও সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, ড. রাগিব আলী আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন। তিনি বর্তমানে নিজ বাসগৃহে সুস্থ আছেন এবং নিয়মিত দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করছেন।

​একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে জানা গেছে। এ ধরনের ভিত্তিহীন ও মনগড়া গুজবে কান না দেওয়ার জন্য সর্বসাধারণের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। যেকোনো তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য নির্ভরযোগ্য গণমাধ্যম ও অফিসিয়াল সূত্রের ওপর ভরসা রাখার আহ্বান জানানো হয়েছে।

মূল প্রতিবেদন: Moulvibazar24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর