তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৭
Source: Dainik Purbokone / International

সংবাদ থেকে
তুরস্কের পশ্চিমাঞ্চলে একটি লোহা ও ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ও আহত সবাই আলিয়াগা এলাকায় অবস্থিত হাবাস ডেমির সেলিক কারখানার শ্রমিক।
দেশটির অন্যতম প্রধান ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান এটি। ঘটনাস্থলের ভিডিওতে কারখানার ভেতরে বড় ধরনের আগুন এবং আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে। স্থানীয় গভর্নর জানান, সোমবার দুপুরের দিকে এ বিস্ফোরণ ঘটে। একটি ক্রেনের সাহায্যে সেখানে নতুন বয়লার সরানোর কাজ চলছিল। […]
Original report: Dainik Purbokone
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗