১০ নভেম্বর ২০২৬, ১১:৪৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

সংবাদ প্রকাশের পর কর্ণফুলীর তীরে সেই ইটভাটায় অভিযান, জরিমানা ৫০ হাজার

সূত্র: Suprobhat Bangladesh / বাংলাদেশ

সংবাদ থেকে

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই, নেই কোনো বৈধ অনুমোদন। তবু কর্ণফুলী নদীর তীর ঘেঁষে ইটভাটা নির্মাণের কাজ চলছিল পুরোদমে। প্রায় ৯০ শতাংশ কাজ শেষ করে চলতি মাসেই উৎপাদনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল ডি অ্যান্ড সি ব্রিকস। এ নিয়ে দৈনিক সুপ্রভাত বাংলাদেশে সংবাদ প্রকাশের পর ইটভাটাটিতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতে মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি অনুমোদন না পাওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর এলাকায় নির্মাণাধীন ইটভাটাটিতে এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।

তিনি জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্থানীয় হাজী রফিক আহাম্মদ (৮৪) ডি অ্যান্ড সি নামের ইটভাটাটি নির্মাণ করছিলেন। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(খ) ধারা অনুযায়ী তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় অনুমোদন না পাওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর