বাকৃবি ক্যাম্পাসের রেললাইনে আগুন দেওয়ার চেষ্টা, ছাত্রলীগের ২ নেতা আটক
সূত্র: Sarabangla / শিক্ষা

সংবাদ থেকে
বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইয়াছিন মার্কেট সংলগ্ন এলাকার রেললাইনে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ অভিযোগে আনন্দ মোহন কলেজের নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বাকৃবি শাখা ছাত্রদল।
সোমবার ( ৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ঐ দুইজন করে ধরা হয়।
আটকরা হলেন আনন্দ মোহন কলেজ নিষিদ্ধ ছাত্রলীগের অর্থ সম্পাদক ঝিনুক ও তার সহযোগী নির্জন। এসময় আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শৈবাল পালিয়ে যায়। এরপর ওই দুইজনকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি আটক করে থানায় সোপর্দ করে।
মূল প্রতিবেদন: Sarabangla
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



