নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে

সংবাদ থেকে
ঢাকা: নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদরাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, মধ্য রাতে ফতুল্লায় একটি মাদরাসার ভবনে আগুন লাগে। সেই আগুনের ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়লে শিক্ষার্থী আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। এছাড়া ধোঁয়ায় শ্বাসকষ্ট শুরু হয় শিক্ষার্থীদের। এরপর তাদেরকে চিকিৎসার জন্য বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।
তিনি জানান, শিক্ষার্থীদের বয়স ১০ থেকে ৩০ বছরের মধ্যে। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে। এদের মধ্যে একজনকে বর্তমানে মেকানিক্যাল ভেন্টিলেটরের মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের সহায়তা দেওয়া হচ্ছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗