10 November 2026, 11:45 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

প্রতিদিনের ব্যবহারে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স, নকশায় ইতালীয় ছোঁয়া

Source: TechZoom / Technology

সংবাদ থেকে

দিনের বেশির ভাগ সময় বাসার বাইরে কাটাতে হলে স্মার্টফোনের চার্জ নিয়ে দুশ্চিন্তায় পড়তে হয়। কল, নেভিগেশন, ভিডিও দেখা কিংবা কাজের প্রয়োজনে ফোন ব্যবহার করতে গিয়ে দ্রুত ব্যাটারি শেষ হতে পারে। আবার পরিস্থিতির কারণে সব সময় চার্জ দেওয়ার সুযোগও থাকে না। ব্যবহারকারীদের দৈনন্দিন এই চাহিদার কথা বিবেচনায় রেখে দীর্ঘস্থায়ী ব্যাকআপসহ ইনফিনিক্স নিয়ে এসেছে নোট ৬০ প্রো ৫জি। এতে রয়েছে ৬,৫০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের ব্যাটারি এবং ইতালীয় অটোমোটিভ নকশার অনুপ্রেরণায় তৈরি বিশেষ সংস্করণ।

ফোনটির ৬,৫০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের ব্যাটারি দীর্ঘ সময় কাজ, বিনোদন ও ভ্রমণের ক্ষেত্রে বাড়তি সুবিধা দেবে। ব্যবহারের ধরন অনুযায়ী ব্যাটারির স্থায়িত্বে পার্থক্য হতে পারে। তবে বড় ব্যাটারি ধারণক্ষমতার কারণে দীর্ঘ সময় বাইরে থাকলেও বারবার চার্জ দেওয়ার প্রয়োজন কমবে।

ডিভাইসটিতে রয়েছে ৯০ ওয়াট ওয়্যার্ড এবং ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা। পাশাপাশি ব্যাটারির দীর্ঘমেয়াদি কার্যক্ষমতা ধরে রাখতে এতে যুক্ত করা হয়েছে ব্যাটারি সেলফ-হিলিং প্রযুক্তি। গেম খেলার সময় চার্জারে সংযুক্ত অবস্থায় বাইপাস চার্জিং প্রযুক্তি সরাসরি ফোনের সিস্টেমে বিদ্যুৎ সরবরাহ করে। ফলে একই সময়ে ব্যাটারি চার্জ হওয়ার কারণে সৃষ্ট অতিরিক্ত তাপ কমাতে সহায়তা করে।

Original report: TechZoom

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending