বান্দরবানে আগুনে পুড়ল ১৯ বসতঘর-দোকান

সংবাদ থেকে
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বরইতলী পাড়ায় আগুনে ১৯টি বসতঘর ও দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন পুরো পাড়ায় ছড়িয়ে পড়লে এতে দুটি দোকান ও ১৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। পাড়াটি নদীর তীরবর্তী ও দুর্গম এলাকা হওয়ায় সেখানে দমকল বাহিনীর সদস্যরা পৌঁছাতে পারেনি। স্থানীয়দের সহায়তায় রাত প্রায় ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ দুই কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন।
বান্দরবান শহরের দমকল বাহিনীর স্টেশন অফিসার মো. ইকবাল হোসেন জানিয়েছেন, সড়কপথে যোগাযোগ না থাকায় অগ্নি নির্বাপণে ব্যবহৃত গাড়ি নিয়ে তারা সেখানে পৌঁছাতে পারেননি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




