ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে ১ কোটি ১০ লাখ টাকার চেক বিতরণ
সূত্র: Dainik Jahan / বাংলাদেশ

সংবাদ থেকে
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও নিহত পরিবারের পুনর্বাসন এবং সহায়তার লক্ষ্যে ময়মনসিংহে সরকারিভাবে মঞ্জুরিকৃত আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) ময়মনসিংহ জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত, আহত ও নিহত পরিবারের মধ্য থেকে বাছাইকৃত মোট ২৮টি পরিবারকে সর্বমোট ১ কোটি ১০ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান।
মূল প্রতিবেদন: Dainik Jahan
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



