চাঁদপুরে ছাত্রদল নেতাদের অবস্থান কর্মসূচী

সংবাদ থেকে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী অপতৎপরতা প্রতিরোধে চাঁদপুরে অবস্থান কর্মসূচি পালন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে চাঁদপুর শহরের শপথ চত্বর ও কালীবাড়ী কোর্ট স্টেশন এলাকায় অবস্থান নেন তাঁরা। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমাম হোসেন গাজী এবং পৌর ছাত্রদলের সভাপতি জিসান আহমেদের নেতৃত্বে এ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা আওয়ামী লীগের দেশবিরোধী কর্মকাণ্ড ও যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমাম হোসেন গাজী বলেন, আমার বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ফেইসবুকে দেশবিরোধী কর্মসূচি ঘোষণা করেছে। তারা গুপ্তভাবে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক ছড়াচ্ছে। তাদের যে কোন নাশকতা প্রতিরোধে আমরা রাজপথে আছি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রা রক্ষায় এদেশের ছাত্রসমাজ ঐক্যবদ্ধ রয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗