10 November 2026, 15:37 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

ইনস্টাগ্রামে কিশোরদের নিরাপত্তায় মেটার নতুন উদ্যোগ, বয়স শনাক্ত করবে এআই

Source: Bogura Live / Bangladesh

সংবাদ থেকে

সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বয়ংক্রিয় বয়স শনাক্তকরণ প্রযুক্তির ব্যবহার বিশ্বজুড়ে সম্প্রসারণ করছে মেটা। চলতি মাস থেকে ইনস্টাগ্রামে এ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে ব্যবহারকারীর বয়স সম্পর্কে ধারণা নিয়ে সন্দেহভাজন কিশোরদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে বয়স উপযোগী সুরক্ষাব্যবস্থা চালু করা হবে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৯ নভেম্বর) এক ঘোষণায় মেটা জানায়, কোনো ব্যবহারকারী অ্যাকাউন্ট খোলার সময় নিজের বয়স ১৮ বছরের বেশি উল্লেখ করলেও তার পোস্ট, অনলাইন আচরণ ও বিভিন্ন কার্যক্রম বিশ্লেষণ করে তাকে কিশোর হিসেবে শনাক্ত করতে পারবে এআই প্রযুক্তি। এমনটি হলে ওই অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে ‘টিন অ্যাকাউন্ট’ বা কিশোরদের জন্য নির্ধারিত নিরাপত্তাব্যবস্থা কার্যকর হবে।

মেটার দাবি, এ প্রযুক্তি চালুর পর আগের তুলনায় বেশি কিশোরকে বয়স উপযোগী সুরক্ষার আওতায় আনা সম্ভব হয়েছে। এ সাফল্যের ভিত্তিতেই বিশ্বজুড়ে প্রযুক্তিটির ব্যবহার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে এ প্রযুক্তি চালু করা হয়েছিল।

Original report: Bogura Live

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending