১০ নভেম্বর ২০২৬, ১৬:০২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

রাজশাহীতে মশাল মিছিলের প্রস্তুতিকালে তিনজন গ্রেপ্তার

সূত্র: Silkcity News / অপরাধ

সংবাদ থেকে

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৪০টি মশাল, একটি চাকু ও তিনটি মুঠোফোন জব্দ করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাকশিমইল ইউনিয়নের পত্রপুর গ্রামে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।মানচিত্র দেখুন

গ্রেপ্তার তিনজন হলেন- উপজেলার হরিদাগাছি গ্রামের মেহেদী হাসান নিরব (২৫) এবং তিলাহারী গ্রামের মশিউর রহমান তুহিন (২৪) ও সুমন আলী (২১)। জেলা পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন এ তথ্য জানিয়েছেন।

পুলিশের ভাষ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন এবং নিষিদ্ধ ছাত্রলীগের ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী ওই স্থানে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন—এমন প্রচারণার সমর্থনে এবং ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের অংশ হিসেবে তাঁরা এ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ অভিযানে গেলে অন্যরা পালিয়ে যান। আর তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।সংবাদ পড়ুন

মূল প্রতিবেদন: Silkcity News

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর