ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন শতরূপা
Source: Arthosuchak / Bangladesh

সংবাদ থেকে
ওয়ালটনের ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি ইলেকট্রনিকস পণ্য উপহার পেয়েছেন শতরূপা। প্রতিষ্ঠানটির চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫-এর ‘হাউজফুল অফার’-এর আওতায় এসব উপহার পান তিনি। উপহার পাওয়া পণ্যের তালিকায় রয়েছে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেনসহ বিভিন্ন গৃহস্থালি সামগ্রী।
রোববার (৯ নভেম্বর) বিকেলে খুলনা নগরীর শহীদ হাদিস পার্কসংলগ্ন এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে শতরূপার হাতে উপহারসামগ্রী তুলে দেন চিত্রনায়ক আফরান খান ও মডেল-অভিনেত্রী সাফা আয়মান।
ওয়ালটন প্লাজার ডাকবাংলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। উপহার হস্তান্তরকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন এলাকা থেকে মানুষ সেখানে জড়ো হন। পুরো আয়োজনে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
Original report: Arthosuchak
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

