শৈলকুপায় পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে সাংবাদিকের জমি দখলের অভিযোগ
সূত্র: Meherpur Pratidin / বাংলাদেশ

সংবাদ থেকে
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর এলাকায় উচ্চ আদালতের নিষেধাজ্ঞা ও আইনি নির্দেশ অমান্য করে এক সাংবাদিকের কয়েক কোটি টাকার সম্পত্তি জবরদখল ও পাকা স্থাপনা নির্মাণের গুরুতর অভিযোগ উঠেছে।
অভিযুক্ত পুলিশ কনস্টেবল সাজ্জাদুল ইসলাম মামুন ও তার পরিবারের বিরুদ্ধে এই অভিযোগ উঠলেও প্রতিকার চেয়ে দ্বারে দ্বারে ঘুরেও কুল পাচ্ছে না ভুক্তভোগী সাংবাদিক শামিম।
রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল মামুন বিগত খুলনার কুখ্যাত অপরাধী এরশাদ শিকদারের একান্ত সহযোগী এবং আবাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম ভুণ্ডুলের ছেলে। ক্ষমতার প্রভাব খাটিয়ে তিনি এই সম্পত্তি জবরদখল করছেন বলে অভিযোগ।
মূল প্রতিবেদন: Meherpur Pratidin
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



