১০ নভেম্বর ২০২৬, ১৭:১৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

সিলেট টেস্টে হৃদয়ের রেকর্ডের ঝড়, এক ম্যাচেই গড়লেন সাত কীর্তি

সূত্র: Bogura Live / খেলা

সংবাদ থেকে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন বাংলাদেশের তাওহীদ হৃদয়। দুই ইনিংসে ৩২৪ রান করে এক টেস্টে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রান সংগ্রহের নতুন রেকর্ড গড়েছেন তিনি। প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রানের অসাধারণ ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে করেছেন ৮২ রান। তাঁর ব্যাটে ভর করে ব্যক্তিগত অর্জনের পাশাপাশি বাংলাদেশের টেস্ট ক্রিকেটের রেকর্ড বইয়েও যুক্ত হয়েছে নতুন অধ্যায়।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই দৃঢ়তা দেখান হৃদয়। দলের বিপর্যয়ের মধ্যে এক প্রান্ত আগলে রেখে ৩৫৯ বলে ২২টি চার ও ১১টি ছক্কায় অপরাজিত ২৪২ রান করেন তিনি। তাঁর এই ইনিংসেই বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়ে।

এর আগে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড ছিল মুশফিকুর রহিমের। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ২১৯ রান করেছিলেন তিনি। হৃদয় সেই রেকর্ড ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছান।

মূল প্রতিবেদন: Bogura Live

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর