১০ নভেম্বর ২০২৬, ২১:০১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

বঙ্গসম্রাজ্ঞী বেগম লুৎফুন্নিসা’র মৃত্যুবার্ষিকী আজ

সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে

কোন ব্যক্তির ইতিহাস খ্যাত হয়ে ওঠার ক্ষেত্রে পাশে থেকে প্রেরণা ও উদ্বুদ্ধকরণের প্রয়োজন হয়। ইতিহাস বিখ্যাত ব্যক্তিদের জীবনী পর্যালোচনা করলে এমনটিই স্পষ্ট হয়ে ওঠে। ইতিহাসের মহানায়ক শহীদ সিরাজউদ্দৌলার ক্ষেত্রেও তার ব্যত্যয় ঘটেনি। অতিঅল্প সময়ের নবাবি আমলে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে অনেক বাধা-প্রতিবন্ধকতার মোকাবেলা করতে হয়েছে। তিনি ছিলেন ৪টি যুদ্ধের সফল অধিনায়ক। মাত্র ১টি যুদ্ধ নামের প্রহসনে তিনি হেরে গিয়ে নির্মম পরিণতির শিকার হন এবং তাকে শাহাদাতকে আলিঙ্গন করতে হয়েছে।

পলাশীর পরাজয়ে দেশের নিয়ন্ত্রণভার চলে যায় ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর হাতে। মীর জাফর ও তার উত্তরসূরীরা পুতুল নবাবে পরিণত হন। নবাব আলীবর্দী খানের বৈমাত্রেয় বোন শাহ খানমের গর্ভজাত এবং মীরজাফরের ঔরসজাত সন্তান মীর সাদেক আলী খান মীরনকে ইংরেজরা গভীর অরণ্যে হত্যা করে বজ্রপাতে মৃত্যু হয়েছে বলে অপপ্রচার চালায়। ফলে সুবে বাংলায় শুরু হয়-বাঈজী বংশের শাসন।

মীরজাফরের ঔরসজাত এবং বাঈজী মুন্নী বাঈর গর্ভজাত নজমউদ্দৌলা (১৭৬৫-৬৬ খ্রিঃ)-কে কোম্পানী বাংলার নবাব বানায়। বাঈজী বংশের দ্বিতীয় নবাব হন মুন্নী বাঈর অপর সন্তান সাইফউদ্দৌলা। বাঈজী বাবু বাঈও ভাগ্যবতী রমণী ছিলেন। সুবে বাংলায় পরবর্তী নবাব হন বাবু বাঈর গর্ভজাত সন্তান মোবারক উদ্দৌলা (১৭৭১-৯৩)। পরবর্তীতে তারই পুত্র ও পৌত্রগণ ধারাবাহিকভাবে বাংলার পুতুল নবাব হন।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর