হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা ৩ দিনের রিমান্ডে
Source: Dainik Purbokone / Crime

সংবাদ থেকে
পাহাড়তলী ওয়্যারলেস কলোনির চার নম্বর গলিতে কিশোর মোহাম্মদ হৃদয়কে (১৬) ছুরিকাঘাতে খুনের মামলায় ওয়াকিল হোসেন বগার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ওয়াকিল হোসেন বগাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিন দুপুর ১২টার দিকে তাকে আদালতে হাজির করা হয়।
Original report: Dainik Purbokone
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗