আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পেলেন বগুড়ার কৃতী সন্তান অধ্যাপক ডা. পাভেল
সংবাদ থেকে
বগুড়ার কৃতী সন্তান অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল আন্তর্জাতিক অঙ্গনে পেশাগত স্বীকৃতি অর্জন করেছেন। বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সভাপতি ও বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. পাভেল পাকিস্তান কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (CPSP) ফেলোশিপ অর্জন করেছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) পাকিস্তানের লাহোরে আয়োজিত CPSP-এর ৫৯তম কনভোকেশনের পঞ্চম পর্বে তাঁকে এই ফেলোশিপ প্রদান করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পাকিস্তানের কেন্দ্রীয় পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগবিষয়ক মন্ত্রী অধ্যাপক আহসান ইকবাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে CPSP-এর সভাপতি অধ্যাপক মুহাম্মদ শোয়াইব শাফি, সিনিয়র সহসভাপতি অধ্যাপক খালেদ মাসুদ গোনডালসহ দেশি-বিদেশি চিকিৎসা ও শিক্ষাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗