মাদকসহ যুবক আটক: ৬ মাসের কারাদণ্ড
Source: Jamalpur News24 / Bangladesh

সংবাদ থেকে
মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে মাদকবিরোধী অভিযানে মো. আকাশ মিয়া (২২) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলার বাট্টাজোর ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে আকাশ মিয়াকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে গাঁজা ও এক পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
Original report: Jamalpur News24
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗