ময়মনসিংহে প্রিমিয়ার ফুটবল লীগ: পুলিশ স্পোর্টিং ক্লাবের মাঝে জার্সি ও সরঞ্জাম বিতরণ

সংবাদ থেকে
ময়মনসিংহ জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ‘প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ ২০২৬’-এ অংশ নিতে যাওয়া জেলা পুলিশের গর্বিত দল—পুলিশ স্পোর্টিং ক্লাব ফুটবল দলের খেলোয়াড়দের মাঝে আনুষ্ঠানিকভাবে জার্সি ও ক্রীড়া সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) এক অনাড়ম্বর ও প্রাণবন্ত অনুষ্ঠানে এই সরঞ্জাম বিতরণ করা হয়।
খেলোয়াড়দের হাতে জার্সি ও ক্রীড়া সরঞ্জাম তুলে দেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল্-মামুন। প্রধান অতিথি মহোদয় খেলোয়াড়দের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং খেলায় সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ক্রীড়াসুলভ মনোভাব বজায় রেখে ময়মনসিংহ পুলিশ বাহিনীর সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
