১০ নভেম্বর ২০২৬, ১৮:২৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

সীমান্তে নারীর পুশ-ইন চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ

সূত্র: Jamalpur News24 / আন্তর্জাতিক

সংবাদ থেকে

মহসিন রেজা রুমেল,দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশ-ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় লোকজনের তাৎক্ষণিক বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে ওই নারী আন্তর্জাতিক শূন্যরেখার ওপারে ভারতের অংশে অবস্থান করছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর বিওপির আওতাধীন ১০৭৬/১ নম্বর সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

সীমান্তবর্তী এলাকার লোকজন জানান- মঙ্গলবার সকালে আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারী শূন্য রেখা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে বিজিবি ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁকে বাধা দেন। জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজের নাম-ঠিকানা বা পরিচয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি। এ সময় তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন। পরে তাঁকে শূন্যরেখার ওপারে ফেরত পাঠানো হয়।

মূল প্রতিবেদন: Jamalpur News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর