১০ নভেম্বর ২০২৬, ১৮:২০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

শ্রীমঙ্গলে রিসোর্টে যাওয়ার পথে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবের ওপর হামলা

সূত্র: Moulvibazar24 / বাংলাদেশ

সংবাদ থেকে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে একটি রিসোর্টের পথে অটোরিকশায় থাকা অবস্থায় দেশীয় অস্ত্র নিয়ে একদল ব্যক্তি তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার সময় তাঁকে ‘জুলাই জঙ্গি’ বলে আখ্যা দেওয়ার কথাও জানা গেছে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, হাসিব আল ইসলাম একটি অটোরিকশায় করে কোথাও যাচ্ছিলেন। তাঁর সঙ্গে একজন নারীও ছিলেন। পথে একদল ব্যক্তি অটোরিকশাটির গতিরোধ করে তাঁকে ঘিরে ধরে। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালানো হয়। পরিস্থিতি বেগতিক দেখে হাসিব দৌড়ে সেখান থেকে পালিয়ে যান।

মূল প্রতিবেদন: Moulvibazar24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর