১০ নভেম্বর ২০২৬, ১৮:৩২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

গুইমারায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন, আটক ৬

সূত্র: Pahar Barta / রাজনীতি

সংবাদ থেকে

খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৬ নম্বর বড়পিলাক ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গত সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ছয়জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৩টার দিকে ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেখতে পান দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী। পরে তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে মুহূর্তের মধ্যে আগুন পুরো কার্যালয়ে ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। খবর পেয়ে গুইমারা থানা পুলিশ ও মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই কার্যালয়টি সম্পূর্ণ পুড়ে যায়।

দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক মাহবুব আলী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিমসহ ইউনিয়ন বিএনপির নেতারা। তাঁদের নেতৃত্বে রাতেই বড়পিলাক এলাকায় বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা।

মূল প্রতিবেদন: Pahar Barta

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর