৪ বছর পর চাকরি ফিরে পেলেন দুদকের সেই শরীফ

সংবাদ থেকে
ঢাকা: প্রায় ৪ বছরের দীর্ঘ আইনি লড়াই শেষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দীন শেষ পর্যন্ত তার চাকরি ফিরে পেয়েছেন। হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে তার অপসারণের আদেশ প্রত্যাহার করে তাকে সসম্মানে চাকরিতে পুনর্বহাল করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বিধি অনুযায়ী তিনি জ্যেষ্ঠতা, বকেয়া বেতন-ভাতা এবং অন্যান্য সব সুযোগ-সুবিধাও পাবেন।
মঙ্গলবার ১০ নভেম্বর দুদক চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামানের সই করা এক প্রজ্ঞাপনে মঙ্গলবার এই আদেশ জারি করা হয়।
এর আগে ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদকের পটুয়াখালী কার্যালয়ে কর্মরত অবস্থায় বিতর্কিত ৫৪(২) বিধি প্রয়োগ করে শরীফকে চাকরি থেকে অপসারণ করা হয়েছিল। এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট করলে ২০২৫ সালের ৯ জুলাই আদালত তার পক্ষে রায় দেন। রায়ে অপসারণের আদেশ বাতিল করে তাকে চাকরিতে পুনর্বহাল এবং জ্যেষ্ঠতাসহ প্রাপ্য সুযোগ-সুবিধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত থেকে দুদক সরে আসে এবং গত ৫ নভেম্বর কমিশনের সভায় তাকে ফিরিয়ে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗