১০ নভেম্বর ২০২৬, ১৯:৩২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ

সূত্র: Chandpur Times / বাংলাদেশ

সংবাদ থেকে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদল। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইসমাইল হোসেন পাটোয়ারী ও সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ।

কলেজ ছাত্রদলের সভাপতি আবু নাইম খানের সভাপতিত্বে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে জেলা ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে একটি মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।

বিক্ষোভ সমাবেশে জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইসমাইল হোসেন পাটোয়ারী বলেন, পতিত স্বৈরাচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার পরিবেশ ধ্বংস করেছিল। তারা সাধারণ মানুষের বাক্‌স্বাধীনতা ও ভোটাধিকার কেড়ে নিয়েছিল। বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষের ওপর গুম, খুন ও নির্যাতন চালিয়েছিল। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এ দেশের ছাত্র-জনতা স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়েছে।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর