10 November 2026, 20:57 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

রাজনৈতিক হয়রানিমূলক সব মামলা প্রত্যাহার করা হবে: আইনমন্ত্রী

Source: Arthosuchak / Bangladesh

সংবাদ থেকে

ধর্ষণ মামলা ছাড়া রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা সব ধরনের মামলা নির্ধারিত প্রক্রিয়া ও সরকারি যাচাই-বাছাই শেষে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়েছে বলে যাচাইয়ে প্রমাণিত হলে হত্যা মামলাসহ যেকোনো ধরনের মামলা প্রত্যাহার করা হবে। এ ক্ষেত্রে কোনো শর্ত বা দ্বিধাদ্বন্দ্বের সুযোগ থাকবে না।

মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের (নোয়াখালী-২) এক সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

রাজনৈতিক মামলায় অভিযুক্ত নেতাকর্মীদের নির্ধারিত ফরমে মামলা প্রত্যাহারের আবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, কারও বিরুদ্ধে মামলা থাকলে যত দ্রুত সম্ভব প্রত্যাহারের আবেদন করুন। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সরকার মামলা প্রত্যাহারের ব্যবস্থা নেবে।

Original report: Arthosuchak

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

More From This Source

Latest

Trending