১০ নভেম্বর ২০২৬, ২১:০৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

চট্টগ্রামে তেলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে আনলো ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে

চট্টগ্রাম নগরের কদমতলীর পোড়া মসজিদ এলাকায় একটি তেলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাড়ে ৬টার সময় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট উপস্থিত হয়ে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। আমাদের প্রথমে বলা হয়েছে একটি টায়ারের দোকানে আগুন লেগেছে। এসে দেখি একটি তেলের গুদামে আগুন লেগেছে। তবে এরকম আবাসিক এলাকায় তেলের গুদাম থাকা ঠিক নয় বলে জানান তিনি।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এতে কোন হতাহতের কোন ঘটনা ঘটেনি।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

একই ঘটনা

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর