মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল কিশোর
সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে
চট্টগ্রামের মিরসরাইয়ে একটি গাড়ির ধাক্কায় সায়মুন হোসেন (২০) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশের মিরসরাই থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত সায়মুন উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকার দেলোয়ার হোসেনের পুত্র।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি রকিবুল হাসান বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই থানা সংলগ্ন ঢাকামুখী অংশে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুত্বর আহত হন সায়মুন হোসেন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। […]
মূল প্রতিবেদন: Dainik Purbokone
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



