ইনানীর গ্যাসকূপ হতে পারে গ্যাস ভাণ্ডার
Source: Dhaka News24 / Economy

সংবাদ থেকে
কক্সবাজার প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকায় গ্যাস উদ্গিরণের স্থানটিতে ভূগর্ভে বড় গ্যাসের মজুত থাকতে পারে বলে ধারণা করছেন ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা। গত ১৫ দিন ধরে একই মাত্রার চাপ ও গতিতে গ্যাস বের হওয়ায় এমন সম্ভাবনা দেখছেন তারা।
সোমবার (১০ নভেম্বর) উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছোটখাল এলাকায় গ্যাস উদ্গিরণের স্থান পরিদর্শন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) এর নয় সদস্যের একটি প্রতিনিধি দল।
বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক হালদার রফিকুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি গ্যাসের প্রবাহের স্থায়িত্ব ও ধারণক্ষমতা পর্যবেক্ষণ করছে।
Original report: Dhaka News24
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗


