শাহজাহানপুরে বিএনপির পার্টি অফিসের পাশ থেকে ৬টি ককটেল উদ্ধার

সংবাদ থেকে
ঢাকা: রাজধানীর উত্তর শাহজাহানপুর এলাকার বিএনপি পার্টি অফিসের পাশে ঝিলপাড়সংলগ্ন স্থান থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে এসআরবি-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার)মো. মেহেদী ইমরান সিদ্দিকী এ তথ্য জানান।
তিনি বলেন, ‘মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে উত্তর শাহজাহানপুরস্থ বিএনপি পার্টি অফিসের পাশে ঝিলপাড় এলাকায় একজন পথচারী পরিত্যক্ত একটি বস্তার মধ্যে বোমা সদৃশ বস্তু দেখতে পান। তাৎক্ষণিক বিষয়টি এসআরবি-৩ কে অবহিত করলে বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। পরে তল্লাশি চালিয়ে বস্তার ভেতর থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করা হয়। এর পর এসআরবি’র বোম্ব ডিসপোজাল ইউনিটের তত্ত্বাবধানে অত্যন্ত সতর্কতার সাথে ককটেলগুলো নিরাপদে ধ্বংস করা হয়।’
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

