মানবসভ্যতা, জাতিসত্তা, চা শিল্প ও শ্রম এবং দায়বদ্ধতা

সংবাদ থেকে
জগত কর্মময়। সমগ্র বিশ্ব এক বিরাট কর্মশালা। এখনো কাজ চলে দিবা-রাত্র, বিরামহীনভাবে। বস্তুত কর্মময়তাই জীবন। মানব সভ্যতার ইতিহাস শ্রেণি সংগ্রামের ইতিহাস। মানুষ ও মানুষের সমাজ প্রকৃতির অংশ। আর তাই মানব জাতির ইতিহাস, বিবর্তন ও জাতি গঠনের স্বরূপ তথা মানুষের উৎপত্তির ধারাকে পৃথিবীর বিকাশের ধারার মধ্যেই অনুসন্ধান করতে হবে।
মানুষের ইতিহাসকে সাধারণত জাতিতে জাতিতে যুদ্ধের কাহিনী বা দুই একজন রাজা বা সেনাপতি কিংবা রাষ্ট্রনায়কের কীর্তিকথারূপে চিত্রিত করা হয়। কখনও কখনও এইসব লোকের উদ্দেশ্যকে নিতান্ত ব্যাক্তিগত ব্যাপার হিসেবে ব্যাখ্যা করা হয়। যেমন, কোনো ব্যাক্তি নেহাতই তার উচ্চাশার দরুন অন্য দেশ জয় করেন অথবা তার নীতির দরুন বিশেষ বিশেষ কাজ করেন ইত্যাদি। আসল কথা হলো, জনসাধারণই প্রকৃত ইতিহাস-বিজ্ঞানের আলোচ্য বিষয়।
মানব সমাজ বর্তমানে যে অবস্থায় আছে সেখানে কিভাবে এসে পৌঁছেছে, সমাজে পরিবর্তন কেন হয় এবং ভবিষ্যত মানুষের ইতিহাসে কি কি পরিবর্তন দেখা দেবে – এই প্রশ্নের উত্তর খুঁজেছিলেন কার্ল মার্ক্স ও ফ্রেডরিখ এঙ্গেলস। অনুসন্ধানের ফলে তারা এই সিদ্ধান্তে উপনীত হন যে সামাজিক পরিবর্তনগুলো কোনো আকস্মিক ব্যাপার নয়। সেগুলিও বহিঃপ্রকৃতির পরিবর্তনের মতো কতকগুলি নিয়ম অনুসারে ঘটে। এই সত্যের ভিত্তিতেই সমাজ সম্বন্ধে বিজ্ঞানসম্মত তত্ত্ব নির্মাণ করা সম্ভব হয়। সেই তত্ত্ব মানুষের বাস্তব অভিজ্ঞতার বনিয়াদের উপর প্রতিষ্ঠিত।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



