10 November 2026, 21:56 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

চাঁদপুরে মাসব্যাপী ট্রাফিকের জরিমানা আদায় ৩৬ লাখ ৬০ হাজার টাকা

Source: Chandpur Times / Bangladesh

সংবাদ থেকে

সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিরসন এবং সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে অক্টোবর মাসজুড়ে চাঁদপুরে ব্যাপক অভিযান পরিচালনা করেছে ট্রাফিক বিভাগ। মাসব্যাপী এসব অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে মোট ১ হাজার ৯৬টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪২টি মামলা নিষ্পত্তি করে ৩৬ লাখ ৬০ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ধরনের ৫৪টি যানবাহন জব্দ করা হয়েছে বলে ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে।

ট্রাফিক বিভাগ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে দায়ের করা মামলার মধ্যে ইজিবাইকের বিরুদ্ধে সর্বোচ্চ ৩৯১টি মামলা করা হয়েছে। এছাড়া মোটরসাইকেলের বিরুদ্ধে ২৭২টি, সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে ২৫২টি, পিকআপের বিরুদ্ধে ৫৯টি, ট্রাকের বিরুদ্ধে ৪৯টি, ভ্যান ও রিকশার বিরুদ্ধে ৩৭টি, কাভার্ডভ্যানের বিরুদ্ধে ২০টি, বাসের বিরুদ্ধে ৭টি, মাইক্রোবাসের বিরুদ্ধে ৫টি এবং প্রাইভেটকারের বিরুদ্ধে ৪টি মামলা দায়ের করা হয়েছে।

মামলার পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, মোটরসাইকেল, ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে উল্লেখযোগ্য সংখ্যক মামলা হয়েছে। এসব যানবাহনের চালকদের মধ্যে ট্রাফিক আইন অমান্য, প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, লাইসেন্সবিহীনভাবে গাড়ি চালানো, হেলমেট ব্যবহার না করা, ফিটনেসবিহীন যানবাহন সড়কে নামানো এবং অবৈধভাবে পার্কিং করার মতো বিভিন্ন অভিযোগ রয়েছে।

Original report: Chandpur Times

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending