কেক কেটে ৯ হাজার ব্যাগ রক্তদানের মাইলফলক উদযাপন করলো নোয়াখালী ব্লাড হান্টার
Source: Dainik Noakhali Barta / Bangladesh
সংবাদ থেকে
ঐতিহ্যবাহী নোয়াখালী জেলার অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “নোয়াখালী ব্লাড হান্টার” এর ৯ হাজার ব্যাগ রক্তদানের গৌরবময় মাইলফলক উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে উদযাপন করা হয়েছে।
সোমবার (০৯ নভেম্বর-২০২৬ খ্রিঃ) দুপুরে জেলার সোনাপুর কলেজ প্রাঙ্গণে নোয়াখালী ব্লাড হান্টার (Noakhali Blood Hunter) এর ৯,০০০ ব্যাগ রক্তদানের গৌরবময় মাইলফলক উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে কেক কেটে আনন্দঘন মুহূর্ত উদযাপন করা হয় এবং ফ্রী ব্লাড গ্রুপিং কর্মসূচী পালন করা হয়।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন সোনাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাফর আহমেদ, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং সংগঠনের উপদেষ্টা ও স্বেচ্ছাসেবীবৃন্দ।
Original report: Dainik Noakhali Barta
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗