ধর্মীয় মূল্যবোধের প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায় মানুষের কর্মে- সৈয়দ সাইফুদ্দীন আহমদ

সংবাদ থেকে
আত্মশুদ্ধি ও নৈতিক জীবন গঠনে আউলিয়ায়ে কেরামের সোহবতের গুরুত্ব তুলে ধরে সৈয়দ সাইফুদ্দীন আহমদ বলেন, আল্লাহর ওলিদের সান্নিধ্য মানুষকে আত্মশুদ্ধি, বিনয়, তাকওয়া ও উত্তম চরিত্রের পথে পরিচালিত করে। তাঁদের জীবনাদর্শ, আধ্যাত্মিক শিক্ষা ও নৈতিক অনুশীলন থেকে শিক্ষা গ্রহণ করে তা ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়ন করা প্রয়োজন। ধর্মীয় জ্ঞান অর্জনের পাশাপাশি সেই জ্ঞানের আলোকে নিজের জীবন ও আচরণকে পরিশুদ্ধ করাই হওয়া উচিত প্রত্যেকের লক্ষ্য। কেননা ধর্মীয় মূল্যবোধের প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায় মানুষের কর্ম, ব্যবহার ও চরিত্রে। একটি শান্তিপূর্ণ, সম্প্রীতিপূর্ণ ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় প্রত্যেককে ব্যক্তিগত জীবনে এসব গুণের চর্চা করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম পাটির চেয়ারম্যান ও মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন পীর সাহেব হযরতুলহাজ্ব আল্লামা শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল-হোসাইনী আল-মাইজভাণ্ডারী মাদ্দাজিল্লুহুল আলী।
সোমবার (৯ নভেম্বর) রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ঠেটালিয়া পেট্টল পামে আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া খানকা শরীফে মরহুম খলিফা লিয়াকত আলীর বাড়িতে আলাচনাও মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বয়ান করেন শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল-হোসাইনী আল-মাইজভাণ্ডারী তিনি বলেন মানবিক মূল্যবোধ ও নৈতিক চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করে সৈয়দ সাইফুদ্দীন আহমদ বলেন, মানুষের প্রতি দয়া, ভালোবাসা, উদারতা ও মহানুভবতা প্রদর্শন ইসলামের অন্যতম মৌলিক শিক্ষা। সৃষ্টির প্রতি দয়া ও মমত্ববোধের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, মানবিকতা কেবল মানুষের প্রতি ভালো আচরণের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং সৃষ্টিজগতের প্রতিটি জীবের প্রতি দায়িত্বশীল ও দয়াশীল আচরণ করাও এর অবিচ্ছেদ্য অংশ।
পরিবারে সন্তানদের নৈতিক শিক্ষা দেওয়া, বয়োজ্যেষ্ঠদের সম্মান করা, ছোটদের স্নেহ করা এবং সমাজের সব মানুষের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মাধ্যমে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠানে ওয়াজ করেন খলিফা মাওলানা রুহল আমিন চাঁদপুরী,এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম পাটির যুগ্ন সম্পাদক ও সাংবাদিক খলিফা কামরুজ্জমান হারুন, খলিফা মোঃ শরীফ, খলিফা মুনির খান, দৈনিক চাঁদপুর সময় এর প্রকাশক মোঃ এরশাদ খান, খলিফা মোঃ রেজাউল করিম, বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় সহ সভাপতি মোঃ আবুল হাসেম, যুব নেতা মোঃ সুমনসহ খলিফা ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗