ইনডোর নাইট ফুটবল টুর্নামেন্ট: বড় ভাই ক্লাবকে ৮ গোলে উড়িয়ে দিল শান্তি স্পোর্টিং ক্লাব

সংবাদ থেকে
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টায় রঘুনন্দনপুর ইনডোরে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচে দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলে শান্তি স্পোর্টিং ক্লাব। খেলাটিতে দক্ষতার সাথে রেফারির দায়িত্ব পালন করেন সোহেল আহমদ।
ম্যাচ চলাকালে উপস্থিত ছিলেন শান্তি স্পোর্টিং ক্লাবের সভাপতি মুজিবুর রহমান শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক সাংবাদিক মো: মাহবুবুর রহমান রাহেল, সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আহমদ, সিনিয়র সহ-সভাপতি মো: আলমাছ মিয়া এবং অর্থ সম্পাদক এমরানুল হক বাবুলসহ স্থানীয় ক্রীড়ানুরাগীবৃন্দ।
ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে শান্তি স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা। প্রতিপক্ষের রক্ষণভাগকে সুনির্দিষ্ট পাস ও ড্রিবলিংয়ে বারবার বিদ্ধ করে একের পর এক গোল আদায় করে নেয় তারা। বড় ভাই ক্লাব ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শান্তি স্পোর্টিং ক্লাবের সুশৃঙ্খল রক্ষণভাগ ও গতিশীল আক্রমণের সামনে সুবিধা করতে পারেনি।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗