টয়লেটে সন্তান প্রসবের পর হাসপাতালে কিশোরী, বিবাহিত এক পুরুষকে খুঁজছে পুলিশ

সংবাদ থেকে
কক্সবাজারে বটতলী স্টেশনের একটি টয়লেট থেকে রক্তাক্ত অবস্থায় জীবিত এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। সন্তান প্রসবকারী ১৬ বছরের এক কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার সঙ্গে সম্পর্কে জড়িত সন্দেহে এক বিবাহিত পুরুষের পরিচয় শনাক্ত করা হয়েছে। ওই পুরুষকে খুঁজছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) রাতে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী ট্রাক পার্কিংয়ের গণটয়লেট থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। নির্ধারিত সময়ের আগে প্রসব হওয়ায় বাচ্চাটিকেও হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
স্থানীয়রা জানান, সোমবার রাতে এক তরুণী বটতলী স্টেশনের একটি ফার্মেসিতে চিকিৎসকের পরামর্শ নিতে আসেন। সেখানে হঠাৎ অসুস্থ বোধ করলে তিনি পাশের ট্রাক পার্কিং এলাকায় অবস্থিত গণটয়লেটে যান। এরপর সেখানে কী ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে কেউ জানতে পারেননি।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗