বাংলাদেশের বিমান পরিবহন খাতে বিনিয়োগে হাইবিউরি গ্রুপের আগ্রহ

সংবাদ থেকে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে হাইবিউরি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক উইলিয়াম প্রোথেরো সৌজন্য সাক্ষাৎ করেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে তাদের এই সাক্ষাৎকালে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন খাতের উন্নয়ন ও সম্প্রসারণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন ব্যবস্থাপনা পরিচালক। এ সময় বিমান ক্রয়, অর্থায়ন ও লিজিং খাতে বিশ্বব্যাপী বিনিয়োগ এবং সম্পদ ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সাফল্যের কথা তুলে ধরেন তিনি।
মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আধুনিকায়নের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে একটি সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে সরকার নিরলসভাবে কাজ করছে। রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটিকে আরও শক্তিশালী ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে ইতোমধ্যে উড়োজাহাজের বহর (ফ্লিট) সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





